Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি, অর্ধকো‌টি টাকার মাল লুট

admin • 01 Nov 2023, 08:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি, অর্ধকো‌টি টাকার মাল লুট

মাদারীপুরের কালকিনিতে দিনদুপুরে মিজানুর রহমান নামে এক ইতালী প্রবাসীর ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।

 

এ সময় চোরেরা বাসার ভেতরের দুইটি স্টিলের আলমীরা ভেঙ্গে নগদ অর্থসহ প্রায় ৪০ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এতে প্রায় অধ‌কোট‌ি টাকার মাল লুট ক‌রে নি‌য়ে যায়।

 

বুধবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে এ চুরির ঘটনা ঘটে। পরে বিকেলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইতালী প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী বিথি আক্তারসহ পরিবারের সদস্যরা বেশ কিছুদিন ধরে পৌর এলাকার পুরান বাজারের ইসলামী ব্যাংকের ৪ তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

   

বুধবার দুপুরে ওই প্রবাসীর স্ত্রী হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসা করানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

এ সুযোগে একটি চোরচক্র ওই বাসার তালা ভেঙ্গে প্রথমে ভেতরে প্রবেশ করে। এরপর চোরেরা দুইটি স্টিলের আলমীরা ভেঙ্গে ৪টি স্বর্ণের গলার হার, ৬টি হাতের রুলি, ১টি হাতের চুড়ি, ৬টি গলার চেইন, ৬টি কানের ঝুমকা, ৬টি কানের দুল, ৮টি হাতের আংটিসহ মোট ৪০ ভরি স্বর্ণ ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে বিকালে প্রবাসী পরিবারের লোকজন হাসপাতাল থেকে বাসায় ফিরে এসে এ চুরির ঘটনা দেখে থানা পুলিশকে খবর দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।