Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল কুমারখালীর ৩৯৬ জন মেধাবী শিক্ষার্থী

admin • 20 Jul 2023, 10:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল কুমারখালীর ৩৯৬ জন মেধাবী শিক্ষার্থী

২০২২ সালের জনশুমারী ও গৃহ গণনা কাজে ব্যবহৃত প্রধানমন্ত্রী কর্তৃক প্রদেয় ট্যাবলেট পিসি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

 বৃহস্পতিবার ( ২০ জুলাই)  দুপুরে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।