Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধানমন্ত্রীকে ‘ঐতিহাসিক ছবি’ উপহার দিলেন মার্কিন রাষ্ট্রদূত

admin • 05 Apr 2026, 06:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে ‘ঐতিহাসিক ছবি’ উপহার দিলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মার্কিন রাষ্ট্রদূত দুটি ঐতিহাসিক ছবিও উপহার দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ছবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। ছবি: পিএমও

এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর হাতে দুটি ঐতিহাসিক ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন। এর মধ্যে একটি ছবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অপর ছবিতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ-এর উপস্থিতি রয়েছে।

 

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।