Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রধানমন্ত্রী না থাকলে নড়াইলও থাকবে না: মাশরাফি

admin • 07 Nov 2023, 09:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী না থাকলে নড়াইলও থাকবে না: মাশরাফি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, বুকে হাত দিয়ে বলছি, প্রধানমন্ত্রী যাকে নমিনেশন দিবেন আমি তার জন্য নির্বাচনে নামবো।

 

প্রধানমন্ত্রী যে আসনে আছেন সেটি আগে ঠিক করি, তারপর আমরা বসবো। প্রধানমন্ত্রী না থাকলে নড়াইলও থাকবে না, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না।

 

আগামী (১৩ নভেম্বর) খুলনায় শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

   

মাশরাফি বলেন, চায়ের দোকানে বসে নমিনেশন দিয়ে দিয়েন না, কে নমিনেশন পাবে আপা বুঝবেন।

 

সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সদস্য নির্মল চট্টোপাধ্যয়।

 

এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর পরিচালনায় বর্ধিত সভায় বিভিন্ন ইউনিটের সভাপতি বক্তব্য রাখেন।

 

এদিকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক নিলু খান এবং মাশরাফি গ্রুপ আলাদা শ্লোগান দিলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।