Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়,অপসারণ চেয়ে মানববন্ধন

admin • 22 Sep 2024, 05:10 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়,অপসারণ চেয়ে মানববন্ধন

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ, দূর্নীতি, নিয়োগ বানিজ্যসহ নানান অনিয়মের অভিযোগ তুলে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার তিন-শতাধিক মানুষ অংশ নেন। অভিযুক্ত ঐ প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। তিনি গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জাল সনদ ও ভূয়া নিবন্ধন দিয়ে আত্মীয়-স্বজন ও অন্যান্য শিক্ষকদের নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে শ্রেণিভেদে ৫-১৫ লক্ষ পর্যন্ত টাকা হাতিয়ে নিত শিক্ষক আব্দুর রাজ্জাক। এছাড়া দীর্ঘদিন স্কুলে না এসেও স্কুলের হাজিরা খাতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে বাসায় নিয়ে কাজ করে সে। স্কুলের সরকারি ল্যাপটপ, প্রজেক্টর, কম্পিউটারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বাসায় নিয়ে যায় এবং উপবৃত্তির ভূয়া নাম দিয়ে লক্ষ-লক্ষ টাকাও হাতিয়ে নিত।

এছাড়া প্রতিবছর বই বিতরণের সময় ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া, এসএসসি ও এইচএসসি ভোকেশনাল এর রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, এসএসসি পরীক্ষায় নকল করার সহায়তার আশ্বাস দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়াসহ গত ১৫/১৬ বছরে রাজনৈতিক আশ্রয় নিয়ে মাসে ২-৩ দিন স্কুলে এসে সারা মাসের হাজিরা দেওয়া, প্রতিবছর সরকারি অনুদানের টাকা দ্বারা বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ না করে আত্মত্মসাৎ করাসহ আরও নানা দূর্নীতি অনিয়মের কথা তুলে ধরেন বক্তারা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী শাম্মী জাহান শায়লা, অভিভাবক মোঃ জহুরুল, ইয়াজুল, বাবুল, মোরশেদ, লাভলু প্রমুখ। এবিষয়ে গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমার বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ করা হয়েছে।

 

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সিরাজুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে এর আগেও একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।