Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

admin • 11 Oct 2025, 06:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রধান বিচারপতির সরকারি বাসভবন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

শনিবার (১১ অক্টোবর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার আওতায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী রবিবার (১২ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশদ্বার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মানববন্ধন, শোভাযাত্রা, মিছিল, অবস্থান কর্মসূচি বা গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

 

বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে ডিএমপি’র বিজ্ঞপ্তিতে।

 

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।