Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ফুটবল

প্রথমার্ধে গোলের দেখা পেল না আর্জেন্টিনা-মেক্সিকো

admin • 27 Nov 2022, 01:58 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রথমার্ধে গোলের দেখা পেল না আর্জেন্টিনা-মেক্সিকো

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর্জেন্টিনার। লিওনেল মেসির স্বপ্নও খেয়ে গেছে বড় এক ধাক্কা।

 

এই পরাজয়ের ফলে আর্জেন্টিনা কার্যত নকআউট পরিস্থিতিতে পড়ে গেছে। হারলেই বিদায়। এমন সমীকরণে আজ মেক্সিকোর মুখোমুখি হয়েছে লিওনেল মেসির দল।

 

শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে মাঠে গড়ায় ‘সি’ গ্রুপের ম্যাচটি।

 

গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বার বার চেষ্টা করেও মেক্সিকান দেয়াল ভাঙতে পারেনি মেসিরা। প্রথমার্ধে আর্জেন্টিনাকে রুখেই দিয়েছে তারা।

 

আজকের ম্যাচে সৌদির বিপক্ষে লজ্জার হারের ম্যাচের একাদশ থেকে মেক্সিকোর বিপক্ষে একাদশে পাঁচ পরিবর্তন আনছেন লিওনেল স্কালোনি।

   

সৌদির বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকলাস টালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস আর আলেহান্দ্রো পাপু গোমেজরা। আজকের ম্যাচে তাদের জায়গা হয়নি।

   

তাদের পরিবর্তে দলে ঢুকেছেন গনজালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, গিদো রদ্রিগেজ আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।