Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রতিমন্ত্রী পলকের শ্বশুরের ইন্তেকাল

admin • 18 Nov 2023, 06:58 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রতিমন্ত্রী পলকের শ্বশুরের ইন্তেকাল

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্বশুর আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)।

 

তিনি গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিমন্ত্রীর দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লেখেন, ‘তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।

 

কখনো মিথ্যা কথা বলতেন না। সারা জীবন সবার ভালো চেয়েছেন, অন্যের বিপদে সবার আগে পাশে দাঁড়িয়েছেন। উনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।

মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।’ আবুল কাশেম উপজেলার শেরকোল ইউনিয়নের জোড়মল্লিকা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পৌরসভার উপশহরের বাসিন্দা ছিলেন।

 

গতকাল বাদ জুমা কোর্টমাঠে জানাজা শেষে দমদমা কবরস্থানে আবুল কাশেমের লাশ দাফন করা হয়।

 

উল্লেখ্য, আবুল কাশেম নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফা জেসমিন কনিকা এবং যুগ্ম সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেলের বাবা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।