Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রতিপক্ষকে ফাঁসাতে ৬ বছরের সন্তানকে হত্যা করেন মা

admin • 31 Jul 2024, 03:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রতিপক্ষকে ফাঁসাতে ৬ বছরের সন্তানকে হত্যা করেন মা

জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে ৬ বছরের শিশুসন্তান রাকিবকে গলাটিপে হত্যার দায়ে মা রেশমা বেগম বুলির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম বুলি জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী। তবে তিনি পলাতক রয়েছেন।

সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, আসাদুজ্জামান আসাদুলের ভাই-ভাবিদের সঙ্গে রেশমা বেগমের প্রায়ই ঝগড়া হতো। তার ভাই-ভাবির বাড়িতে একই গ্রামের মানিক হোসেন যাওয়া আসা করার কারণে তার সঙ্গে বিবাদে জড়ান রেশমা। এ কারণে মানিককে লাঠি দিয়ে বেধরক মারপিট করেন তিনি।

এ ঘটনায় মানিকের স্ত্রী থানায় মামলা করলে কয়েকদিন জেল খাটেন রেশমা। পরে তিনি জেল থেকে বের হয়ে ২০০৭ সালের ১৩ জুলাই সন্ধ্যায় আসাদুলের ভাই-ভাবি ও মানিককে ফাঁসাতে নিজের ৬ বছরের শিশুসন্তান রাকিবকে গলাটিপে হত্যা করেন।

এ ঘটনায় শিশুটির বাবা আসাদুজ্জামান আসাদুল বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।