Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রতিপক্ষকে ফাঁসাতে স্বেচ্ছায় আত্মগোপনে যুবক, ১৭ দিন পর উদ্ধার

admin • 29 May 2025, 02:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রতিপক্ষকে ফাঁসাতে স্বেচ্ছায় আত্মগোপনে যুবক, ১৭ দিন পর উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে আত্মগোপনে গিয়ে নিজেকে নিখোঁজ দাবি করা এক যুবককে ১৭ দিন পর চট্টগ্রামের উখিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

 
বুধবার (২৮ মে) রাতে চট্টগ্রাম থেকে উদ্ধার করার পর সরিষাবাড়ী থানা পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।  
উদ্ধারকৃত যুবকের নাম স্বপন মোল্লা (২৬)। তিনি সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চায়পাড় গ্রামের বাসিন্দা জসিম মোল্লার ছেলে।  
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইট-বালুর ব্যবসায় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে স্বপনের বিরোধ সৃষ্টি হয়। ঘটনার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গত ১০ মে রাতের আঁধারে বাড়ি থেকে নিরুদ্দেশ হন তিনি। পরিবারের কাউকে কিছু না জানিয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।  
পরদিনই স্বপনের বাবা সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুরু হয় খোঁজাখুঁজি। এরই মাঝে ২২ মে স্বপনের মোবাইল নম্বর থেকে তার পরিবারকে জানানো হয়, তিনি বিপদে আছেন এবং তাকে মুক্ত করতে ২ লাখ টাকা পাঠাতে হবে।  
ঘটনার রহস্যজনক দিকগুলো নজরে এনে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান শনাক্ত করা হয়। পরে টেকনাফ থানা পুলিশের সহযোগিতায় এবং স্থানীয়দের সহায়তায় চট্টগ্রামের উখিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।  

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, স্বপন মোল্লা পরিকল্পিতভাবে আত্মগোপনে গিয়ে নিখোঁজের নাটক সাজান। মূলত তিনি প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশেই এই কৌশল নিয়েছিলেন। আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।