ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রতারিত না হতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া সতর্কতামূলক এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
ডিএমটিসিএলের বিশেষ সতর্কবার্তায় বলা হয়, বিভিন্ন অনলাইন ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে ডিএমটিসিএলের বিজ্ঞপ্তির নামে আবেদন ফরম ও টাকা জমাদানের বিষয়টি জেনেছি। ডিএমটিসিএল সব নিয়োগ বিজ্ঞপ্তি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করে।
অন্য কোনো মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্য তথ্য দ্বারা কেউ প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ কোনো ভাবেই দায়ী থাকবে না। প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।





