Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক ২

admin • 30 Apr 2023, 07:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক ২

রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে পরীক্ষা চলাকালীন পীরগাছা হাজি ছফর উদ্দিন মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলো- কাউনিয়া উপজেলার মীরবাগ ভূতছোড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে বিপুল মিয়া ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আক্কাস মিয়া।

আটকের পর বিপুল মিয়াকে ছয় মাস ও আক্কাস মিয়াকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন।

রংপুরের পীরগাছায় হাজি ছফর উদ্দিন মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে মাদরাসা গেটে তল্লাশির সময় বিপুল মিয়াকে কেন্দ্র সচিব আটক করেন। এরপর পরীক্ষা চলাকালীন আক্কাস মিয়াকে আটক করেন ইউএনও। শুরুতে তাদের দু’জনের বয়স বেশি বলে প্রতীয়মান হওয়ায় তাদের আটক করা হয়। পরে প্রবেশপত্রে দুই পরীক্ষার্থীর নাম ও ছবির মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল মিয়াকে ছয় মাস ও আক্কাস মিয়াকে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়।

ইএনও নাজমুল হক সুমন বলেন, বিপুল মিয়া চর রহমত দাখিল মাদরাসার এক শিক্ষার্থীর পরিবর্তে ও আক্কাস ইটাকুমারীর পূর্ব হাসনা দাখিল মাদরাসার শিক্ষার্থী মাইদুলের পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।