Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রকাশ্যে যুবকের কবজি কেটে উল্লাস, গ্রেপ্তার ৫

admin • 17 Dec 2022, 09:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রকাশ্যে যুবকের কবজি কেটে উল্লাস, গ্রেপ্তার ৫

কক্সবাজারের টেকনাফে এক যুবকের দুই হাতের কবজি কেটে প্রকাশ্যে উল্লাস করার মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার নুরুল হক, দিল মোহাম্মদ কালু ও তার ছেলে জাহাঙ্গীর আলম, ছৈয়দ উল্লাহ এবং একই ইউনিয়নের শীলবনিয়া পাড়ার আবুল কালাম।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ সাদিকুল ইসলাম।

তিনি জানান, গত ২৬ নভেম্বর দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য এনামুল হকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলায় গুরুতর আহত হন ছিদ্দিক আহম্মদ। এসময় হামলাকারীরা তার দুই হাতের কবজি কেটে প্রকাশ্যে উল্লাস করে। এ ঘটনাটি র‌্যাব জানার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে নজরদারি চলছিল।

সংবাদ সম্মেলনে মেজর সাদিকুল বলেন, ‘শুক্রবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং কবজি কেটে উল্লাস করার মামলার কয়েকজন আসামি অবস্থান করছে এমন খবর পায় র‌্যাব। পরে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ছয়-সাত জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই এজাহারভুক্ত আসামি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে টেকনাফ থানায় নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের টেকনাফ থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।