Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ ভোট দেবেন রাষ্ট্রপতি

admin • 03 Jan 2024, 08:44 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ ভোট দেবেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ বুধবার (০৩ জানুয়ারি) সকালে তিনি বঙ্গভবনে এই ভোট দেবেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে জানানো হয়, বুধবার পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সকাল ১১টায় বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হবে।

 

ভোটকেন্দ্রে যেতে অসমর্থ- এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়।

 

উল্লেখ্য, ইসির তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।