Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পূর্বাচলে দুইটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

admin • 12 Dec 2023, 01:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পূর্বাচলে দুইটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে দুইটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও পাঁচ জনকে। উপজেলার কাঞ্চন সড়কের শিমু মার্কেট এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বলছে, আহত আট জনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর সেখাসে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্য তিন জনকে কুর্মিটোলায় ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার (রূপগঞ্জ) আবির হোসেন জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকারের চাকা ফেটে অন্য আরেকটি লেনের ওপর গিয়ে পড়ে। এ সময় আরেকটি প্রাইভেটকারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন আট জন। তাদের মধ্যে তিন জন মারা গেছেন। অন্যরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারগুলোকে জব্দ করে সরিয়ে নিচ্ছে হাইওয়ে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।