Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পূজার সময় আগুনে পুড়ে প্রাণ গেল শিশুর

admin • 15 Mar 2024, 03:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পূজার সময় আগুনে পুড়ে প্রাণ গেল শিশুর

জয়পুরহাটের পারুলিয়াতে সন্ধ্যাকালীন দিওর পূজা করার সময় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহতের নাম অর্ক (৩)। সে জয়পুরহাট সদরের পারুলিয়া গ্রামের শয়ন মণ্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার পর নিজ বাড়িতে সন্ধ্যাকালীন দিওর পূজার প্রদীপে আগুন জ্বালিয়ে নিহত অর্কের মা রান্না করতে যায়। এসময় শিশুটি শাড়ি পড়ে খেলা করার সময় ভুলবশত প্রদীপের আগুন শাড়িতে লাগে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, জয়পুরহাট শহরের পারুলিয়া গ্রামে আগুন লেগে এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।