Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুত্রবধূর সামনে শাশুড়িকে গলা কেটে হত্যা

admin • 24 May 2024, 02:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পুত্রবধূর সামনে শাশুড়িকে গলা কেটে হত্যা

ঝিনাইদহে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও এক নারী। জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুইজনকে। সদর উপজেলার খালকুলা গ্রামে ভোরে ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, খালকুলা গ্রামের অবেদ আলী ও তার ছেলে মেহেদী বিদেশে থাকেন। বাড়িতে থাকেন শাশুড়ি আর বৌ। গত রাতে দুই ডাকাত বাড়ির দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে। পরে অবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এরপর তার ছেলের বউ বীথির গলায়ও ছুরিকাঘাত করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বিথী আহত অবস্থায় পাশের বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পুলিশকে খবর দেয় ওই বাড়ির লোকজন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আহত বিথীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয় তাকে।

জড়িত অভিযোগে দুর্গারপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে সাগর ও পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্তকে আটক করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।