Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল শ্বশুর

admin • 10 Dec 2024, 06:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেল শ্বশুর

ময়মনসিংহের ভালুকায় পুত্রবধূ শাবানা আক্তারকে (২৫) বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন শ্বশুর ইউসুফ আলী খান (৬০)।মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ইউসুফ আলী খান ওই গ্রামের আয়াত আলী খানের ছেলে। আহত পুত্রবধূকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভরাডোবা ইউনিয়নের মেহেদী হাসান খানের স্ত্রী শাবানা আক্তার মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বিদ্যুতায়িত হন। এ সময় তার শ্বশুর পুত্রবধূকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন ইউসুফ আলী খানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আহত শাবানা আক্তারকে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ইউসুফ আলী খানের ভাতিজা দুলাল শেখ জানান, ‘প্রতিবেশী মকবুল শেখের মালিকানাধীন গাছ কাটার জন্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউসুফ আলী খানের বাড়ির গলিতে রাখা হয় এবং বিদ্যুতের ওই তারে জড়িয়ে তার চাচার মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় মকবুল হোসেন দাবি করে বলেন, ‘ইউসুফ আলী খান তার বাড়ির পাশে মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন।’

 

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক নবী নূর বলেন, ‘খবর পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।