Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পুকুরে লুকানো ছিল ১৫০ লিটার ডিজেল

admin • 05 Apr 2026, 09:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুকুরে লুকানো ছিল ১৫০ লিটার ডিজেল

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুকুর থেকে ড্রামভর্তি ডিজেল উদ্ধার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত ওই গ্রামের নজরুল মোল্লার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে ডুবিয়ে রাখা অবস্থায় একটি ড্রাম শনাক্ত করা হয়। পরে সেটি উদ্ধার করে ভেতরে প্রায় ১৫০ লিটার ডিজেল পাওয়া যায়। পুকুরের পানির নিচে এভাবে তেল লুকিয়ে রাখার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, অবৈধভাবে ডিজেল মজুত এবং বেশি দামে বিক্রির দায়ে নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।