Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুকুরে ভাসছিল বিএনপি নেতার লাশ

admin • 17 Nov 2024, 02:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পুকুরে ভাসছিল বিএনপি নেতার লাশ

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুর থেকে রবিউল ইসলাম নামে এক বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে উত্তর কালিগঞ্জের তারালী মোড়-সংলগ্ন শানপুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত রবিউল ইসলাম উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মরহুম ইউনুস আলীর ছেলে। তিনি ভাড়া‌শিমলা ইউ‌নিয়ন বিএন‌পির সহসভ‌াপ‌তি ছিলেন।

 

রবিউল ইসলামের জামাই ওমর ফারুক জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার শ্বশুর তারালী চৌরাস্তার পরিবহন কাউন্টার এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পর চাল ব্যবসায়ী বরুণ ঘোষের আড়তের সম্মুখে পুকুরের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।'

 

তিনি আরো বলেন, তার শ্বশুর বিএনপি করতেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যা মামলাসহ জুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। শ্বশুরের হার্টের সমস্যা ছিল, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি উদঘাটনের দাবি জানান তিনি।'

 

কালিগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।