Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুকুর পাড়ে পড়ে ছিল স্কচ টেপ পেঁচানো ১৬ ককটেল

admin • 18 Nov 2023, 04:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পুকুর পাড়ে পড়ে ছিল স্কচ টেপ পেঁচানো ১৬ ককটেল

যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের একটি পুকুর পাড় থেকে ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে।

   

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিকে বালুন্ডা বাজারের পশ্চিম পাশের একটি পুকুর পাড় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। স্টচ টেপ পেঁচানো এ ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল বলে দাবি করেছে পুলিশ।

   

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা ককটেলগুলো রেখেছে সে ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।