Friday, 4 September 2026
শিরোনাম
ফিচার এক্সক্লসিভ

পুঁইশাক অর্ডার করে পেলেন আস্ত ব্যাঙ

admin • 12 Aug 2023, 08:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পুঁইশাক অর্ডার করে পেলেন আস্ত ব্যাঙ

স্থানীয় এক দোকানে পুঁইশাক অর্ডার করেছিলেন মিশিগানের এক নারী। পরে তিনি নিজেই সেই দোকানে গিয়ে নিয়ে আসেন পুঁইশাকের বাক্স।

বাসায় আনার পর সিল খুলে তাঁর মেয়ে। এরপর যা দেখা যায়, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।

অ্যাম্বার উরিক নামের ওই নারীর মেয়ে পুঁইশাকের বাক্স খোলার পর দেখতে পান, সেখানে একটি ব্যাঙ রয়েছে। সেটি তখনো জীবিত, নড়াচড়া করছে।

উরিক বলেন, ব্যাঙটি তখন জীবিত ছিল। শুধু তাই নয়, বেশ সুস্থই মনে হয়েছে। সঙ্গে সঙ্গে ওই দোকানে গিয়ে বাক্সটি ফেরত দিয়ে আসা হয়।

সংবাদমাধ্যম টরোন্টো সান বলছে, ভুলক্রমে পুঁইশাকের বাক্সে ব্যাঙ থাকার কারণে ক্ষমা চেয়েছে দোকানটি। এমনকি ফেরত দেওয়া হয়েছে এই পুঁইশাকের মূল্য। ব্যাঙটিকে ছেড়ে দেওয়া হয়।

এ নিয়ে ভিডিও প্রকাশ করেছে মিশিগানের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল। তাতে দেখা যায়, সিল মারা বাক্সে দেখা যাচ্ছে ব্যাঙটি। এটি শাকের মতোই সবুজ। তাই সহজে বোঝা যায় না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।