Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

পিসিবিতে আবার পরিবর্তন, চাকরি হারালেন মোহাম্মদ হাফিজ

admin • 16 Feb 2024, 10:55 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পিসিবিতে আবার পরিবর্তন, চাকরি হারালেন মোহাম্মদ হাফিজ

ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পরিবর্তনের হাওয়া বয়ে যায়। সেই পরিবর্তনের অংশ হিসেবে দলের ডিরেক্টর হিসেবে দায়িত্ব গত নভেম্বর থেকে পাকিস্তান দলের পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন হাফিজ। ডিসেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে কাজ করেছেন প্রধান কোচ হিসেবেও।

পাকিস্তান দুটি সিরিজেই হারে বড় ব্যবধানে—অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ হারে ৩–০ ব্যবধানে, নিউজিল্যান্ডে পাঁচ টি–টোয়েন্টির সিরিজ ৪–১ ব্যবধানে।পেয়েছিলন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। প্রধান কোচ না থাকায় সেই দায়িত্বও দেয়া হয় তাকে। কিন্তু তিন মাস না পেরোতেই এবার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো তাকে।

এই সময়ে ক্রিকেটারদের সঙ্গে হাফিজের সম্পর্কেও অবনতি ঘটে। পাশাপাশি মাঠের ব্যর্থতারও দায় পড়ে হাফিজের কাঁধে। সবমিলিয়ে এবার হাফিজকে তার দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে পিসিবি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এ সময় হাফিজকে তার কাজের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীর জন্য শুভকামনাও জানিয়েছে বোর্ড।

পিসিবি লিখেছে, ‘পিসিবি মোহাম্মদ হাফিজকে পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে তার অমূল্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। খেলাটির প্রতি হাফিজের ভালোবাসা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বড় ভূমিকা রেখেছে। পিসিবি হাফিজকে শুভকামনা এবং ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করছে।’

পিসিবির মিডিয়া ডিরেক্টর আলিয়া রশিদ সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘গত মাসে নিউজিল্যান্ড সিরিজ শেষেই হাফিজের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। পিসিবি এটা আর বাড়াচ্ছে না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।