Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

admin • 18 Feb 2024, 07:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালক ও তিন জন যাত্রী রয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

 

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া বাসস্টান্ডে এ ঘটনা ঘটে।

 

নিহত হলেন, নয়াপাড়া গ্রামের শমেজ উদ্দিনের ছেলে ও সিএনজিচালক নাজমুল হোসেন, মির্জাপুর উপজেলার গয়রাতৈল এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান, তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম ও নগর ভাতগ্রাম এলাকার বিদ্যুৎ হোসেনের ছেলে আকাশ মিয়া।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, তেলিপাড়া এলাকায় পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির তিন জন যাত্রী নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছে। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালকের মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।