বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি বলেছেন, 'মানুষের মানবিক মূল্যবোধের জায়গায় পাশ্চাত্যের সংস্কৃতি অবস্থান করছে, এই পাশ্চাত্যের সভ্যতা আমাদেরকে ইসলাম থেকে দূরে ঠেলে দিচ্ছে। ছাত্রশিবির কুমারখালী পৌরসভা শাখার সীরাত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের তিনি এমন মন্তব্য করেন।
গত ২৫ সেপ্টেম্বর সোমবার পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসায় ছাত্র-শিবির কুমারখালী পৌরশাখার আয়োজনে সীরাত, কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রশিবির কুমারখালী পৌরসভা সভাপতি সোহান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারী জনাব ইমরান বিশ্বাস। এসময় ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ, কুমারখালী উপজেলার অর্থ সম্পাদক আবু হুরায়রা, সাবেক পৌর সভাপতি মোঃ শাহাদৎ হোসেন,পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসার সহঃ সুপার আব্দুল মতিন সহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সীরাত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার হিসবে ক্রেস্ট ও বই উপহার প্রদান করা হয়।
এক্সক্লসিভ
পাশ্চাত্য সংস্কৃতি মুসলিম যুবসমাজকে বিপথে নিচ্ছে: শিবির সেক্রেটারি
admin
• 26 Sep 2025, 07:50 AM
• পঠিত 3 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





