Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পারফরম্যান্স খারাপ হলে মন্ত্রিসভায় রদবদল হতে পারে: জাহেদ উর রহমান

admin • 21 Jul 2026, 05:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পারফরম্যান্স খারাপ হলে মন্ত্রিসভায় রদবদল হতে পারে: জাহেদ উর রহমান

মন্ত্রিসভায় কারও পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হলে দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন সদস্য অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এই সম্ভাব্য পরিবর্তন সরকারের ১৮০ দিনের আগে নাকি পরে হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

 

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

 

মন্ত্রিসভায় ১৮০ দিন ঘিরে রদবদল হতে পারে এমন আলোচনার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিষয়টি তিনিও গণমাধ্যমে দেখেছেন, এর বাইরে তার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে তিনি বলেন, একটি বিষয় স্পষ্ট কিছু শাসনব্যবস্থা নিজেদের সিদ্ধান্তকে সবসময় সঠিক প্রমাণ করতে চায় এবং ভুল স্বীকারে অনিচ্ছুক থাকে। বর্তমান সরকার সে পথে হাঁটতে চায় না।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। প্রয়োজনে কারও পারফরম্যান্স সন্তোষজনক না হলে দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

 

উপদেষ্টা জোর দিয়ে বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর কোনো সিদ্ধান্ত আরও কার্যকর করার সুযোগ থাকলে তিনি তা গ্রহণ করবেন। তবে এই পরিবর্তন ঠিক কবে নাগাদ হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।