Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

admin • 24 Jun 2023, 09:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাঙামা‌টির কাপ্তাই হ্রদে গোসল কর‌তে নে‌মে পা‌নি‌তে ডু‌বে তন্ময় বড়ুয়া (২০) না‌মে অনার্স ১ম ব‌র্ষের এক শিক্ষার্থী মারা গেছে। শুক্রবার বিকাল ৫টার দি‌কে রাঙামা‌টি পৌরসভার শরীয়তপুর সংলগ্ন বালুচরে এ ঘটনা ঘ‌টে।

নিহত তন্ময় বড়ুয়া শহ‌রের রিজার্ভ বাজার ১নং পাথরঘাটার নেপাল বড়ুয়ার সন্তান। সে রাঙামা‌টি সরকারী ক‌লে‌জের অনার্স ১ম ব‌র্ষের শিক্ষার্থী।

এই ব্যাপারে কোতয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ আ‌রিফুল আ‌মিন ব‌লেন, ফুটবল খেলার পর বালুচর নামক জায়গায় গোসল কর‌তে নে‌মে তন্ময় বড়ুয়া পা‌নি‌তে ডু‌বে মারা যায়। ফায়ার সা‌ভি‌সের ডুবুরী দল তার মর‌দেহ উদ্ধার ক‌রে।

 

প‌রে রাঙামা‌টি জেনা‌রেল হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। আইনী পরবর্তী ব্যবস্থা নেয়া হ‌চ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।