Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাথরবাড়ীয়া মজিবর রহমান হাইস্কুলে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin • 30 Aug 2023, 09:00 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাথরবাড়ীয়া মজিবর রহমান হাইস্কুলে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ধূমকেতু বিজ্ঞান ক্লাব এর পক্ষ থেকে ২য় পর্যায়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার ( ২৯ আগষ্ট)  পাথরবাড়ীয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  এজাজ কাইছার।

 

 বিদ্যালয়ের  সহকারী প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম ও বিজ্ঞান শিক্ষক মানিক কুমার ঘোষের সার্বিক সহযোগীতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমাখালী সরকারী কলেজের প্রভাষক ও অত্র বিদ্যালয়ের সভাপতি প্রফেসর মোঃ জিল্লুর রহমান মধু , সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন বিপুল, প্রকল্প  অফিসার আবিদা সুলতানা হানী প্রমুখ। বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করা হয়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।