Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাকুন্দিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

admin • 12 Jan 2024, 11:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পাকুন্দিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক ও মাদক বেচাকেনার টাকাসহ নুরুল ইসলাম ওরফে নুর আলী (৫২) ও মো. শরীফ মিয়া (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাবদা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা ও গাঁজা বেচাকেনার সাত হাজার ৪৫০ টাকা জব্দ করে পুলিশ।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে নুরুল ইসলাম ওরফে নুর আলী উপজেলার পাবদা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে এবং মো. শরীফ মিয়া চরলক্ষীয়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।

 

তাদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়।

 

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি মো. আসাদুজ্জামান টিটু জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।