Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পাকুন্দিয়ায় অপরাধ দমনে মতবিনিময় সভা

admin • 19 Jul 2023, 10:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পাকুন্দিয়ায় অপরাধ দমনে মতবিনিময় সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিংসহ অপরাধ দমনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকালে টানলক্ষীয়া আশ্রাফুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠেএ সভা অনুষ্ঠিত হয়।স্থানীয় একটি মসজিদের ইমাম মো. নজরুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়ার পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।

পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিক হোসেন রিপনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন,সাবেক পৌর কাউন্সিলর আবদুল কদ্দুছ, থানার উপ-পরিদর্শক (এসআই) মেনহাজ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ৮নং .ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদ উল্লাহ, আবদুল খালেক প্রমুখ।

সভায় পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ বলেন, ‘আমি মেয়র হওয়ার পর থেকেই এ এলাকার এসব অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ পেয়ে আসছি। ‘মাদকে জড়িত যে কেউ হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। এসব অপরাধ দমনেস্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি ।

সভায়  পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ। এ এলাকার অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে।’ এসময় তিনি সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

 মাদক বিরোধী এ সভায়  টানলক্ষীয়া গ্রামের কয়েকশ’ নারী-পুরুষ  উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।