Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পলক,টুকু,ও সৈকত ১০ দিনের রিমান্ডে

admin • 15 Aug 2024, 04:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পলক,টুকু,ও সৈকত ১০ দিনের রিমান্ডে

দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম।

 

এর আগে বুধবার (১৪ আগস্ট) তাদেরকে গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়। এ বিষয়ে পল্টন মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেন্টু মিয়া বলেন, গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে তাদের রাখা হয়েছে। সেখান থেকে আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

 

তিনি আরও বলেন, গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মো. শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।