Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হোটেল-রেস্তোরাঁয় মনিটরিং অভিযান

admin • 21 Jul 2026, 02:23 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হোটেল-রেস্তোরাঁয় মনিটরিং অভিযান

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওড় অঞ্চলে আগত পর্যটকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করতে সোমবার (২০ জুলাই ২০২৬) বালিখোলা এলাকায় হোটেল-রেস্তোরাঁ মনিটরিং ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা। অভিযানকালে হোটেল-রেস্তোরাঁগুলোতে পরিবেশিত খাবারের মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

 

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা বলেন, হাওড় অঞ্চলে আগত পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে সকল হোটেল-রেস্তোরাঁ মালিককে খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।