Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পরীক্ষায় অসদুপায় অবলম্বন ১৪ পরীক্ষার্থী বহিষ্কার, ১০ শিক্ষককে অব্যাহতি

admin • 05 Mar 2024, 11:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পরীক্ষায় অসদুপায় অবলম্বন ১৪ পরীক্ষার্থী বহিষ্কার, ১০ শিক্ষককে অব্যাহতি

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া ইসলামপুর উপজেলায় ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনে অবহেলার দায়ে একটি দাখিল পরীক্ষাকেন্দ্রে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ জন কক্ষ পর্যবেক্ষক শিক্ষককে পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুই উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষার পৃথক ছয়টি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মাদারগঞ্জ আব্দুল আলিম কামিল মাদ্রাসায় তিন দাখিল পরিক্ষার্থী ও ঘুঘুমারি মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষর্থীকে বহিষ্কার এবং বিদ্যালয়টির তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও নকল সরবরাহের অভিযোগে নিচিন্তপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আব্দুল্লাহকে ১০ হাজার এবং শাহীন ইসলাম নামে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দুই শিক্ষককে জরিমানা করা হয়েছে এবং তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অপরদিকে ইংরেজি পরীক্ষা চলাকালে ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করার দায়ে ৩ জন এবং গুঠাইল সিনিয়র মাদ্রাসাকেন্দ্রে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া একই অপরাধে পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলাকালে গোয়ালেরচর উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, ইসলামপুর কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণে দায়িত্ব পালনে অবহেলার দায়ে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ জন শিক্ষককে কক্ষ প্রত্যবেক্ষকপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকেরা হলেন— মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো. হাফিজুর রহমান, কড়ইতলা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো. রফিকুল ইসলাম, রামভদ্রা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, চিনাডুলী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো. আব্দুল ওয়াদুদ, মহলগিরী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক শরিফা আক্তার, পশ্চিম গংগাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ এবং পোড়ারচর এমএমএ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মোমেনা খাতুন।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ’ পৃথক ৩টি পরীক্ষাকেন্দ্রে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলার দায়ে পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৭ জন শিক্ষককে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।