Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর পায়ের রগ কেটে দিলেন স্ত্রী

admin • 30 Jul 2026, 08:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর পায়ের রগ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে ব্লেড দিয়ে বিশেষ অঙ্গ ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মনি বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকার নুর উদ্দিনের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

 

গুরুতর আহত স্বামী মো. রাসেল (৩৮) পেশায় একজন পিকআপ চালক। তাকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিকআপ চালক মো. রাসেলের পরকীয়া প্রেমের সম্পর্ক নিয়ে স্ত্রী মনি বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন বুধবার রাতে স্বামী ও স্ত্রী একই বিছানায় ঘুমালেও বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত অবস্থার সুযোগ নেন মনি বেগম। তিনি কৌশলে স্বামী রাসেলের হাত-পা বেঁধে ফেলেন এবং ব্লেড দিয়ে তার বিশেষ অঙ্গের গোড়া ও বাম পায়ের টাখনুর পেছনের রগ কেটে গুরুতর জখম করেন। পরে তার চিৎকার ও গোঙানির শব্দে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিম জামাল জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মো. রাসেল নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঘুমন্ত স্বামী মো. রাসেলের হাত-পা বেঁধে ব্লেড দিয়ে বিশেষ অঙ্গের গোড়ায় এবং বাম পায়ের টাখনুর পেছনের রগ কেটে গুরুতর জখম করার অভিযোগে স্ত্রী মনির বেগমকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।