Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পরকীয়া ও মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা

admin • 27 Aug 2023, 04:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পরকীয়া ও মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা

পরকীয়া, মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডে বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা করে উড়না দিয়ে মরদেহ বসত ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর ঘটনায় ঘাতক স্বামী মাসুদ রানাকে গত রাতে আশুলিয়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ১।

রোববার সকালে পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসাইন এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, গত ২৮ জুলাই গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশের ময়নাতদন্তে বেরিয়ে আসে স্ত্রী হাফিজা আক্তারকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করে পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পরে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যায় স্বামী মাসুদ রানা (৪৬)। বিগত দুই মাস সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

আসামি মাসুদ রানার নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ সহ তিনটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।