Thursday, 3 September 2026
শিরোনাম
ধর্ম

পবিত্র শবে মেরাজ কবে, জানা যাবে সন্ধ্যায়

admin • 12 Jan 2024, 12:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পবিত্র শবে মেরাজ কবে, জানা যাবে সন্ধ্যায়

চলতি ১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে মেরাজের তারিখ নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে আজ।

 

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ইসলামিক ফাইন্ডেশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

 

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।

 

দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে, তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ এবং ০২-৪১০৫০৯১৭।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।