Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

admin • 22 Oct 2023, 01:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

রাজশাহীর বাঘায় পদ্মার চরে জেগে উঠা জমি দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। শনিবার দুপুরে খানপুর বাজারের দক্ষিণে বাঘা-দৌলতপুরের হবির চরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার মধ্যে হবির চরে কিছু জমি জেগে উঠে। এ জমি চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল দখলে নিয়ে চাষাবাদ শুরু করেন।

একই জমি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাঝদিয়ার গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন মন্ডল ও নিহার হোসেন মন্ডলের ছেলে আরিফ হোসেন মন্ডল নিজের দাবি করে দখল নিতে চান।

এ নিয়ে শনিবার দুপুরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে সাবুল হোসেন ও খেতু মন্ডলের ছেলে ফেলু মন্ডল গুলিবিদ্ধ হন। এছাড়া গুরুতর আহত হন লিখন হোসেন ও আরিফ হোসেন।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা থানার এসআই কামরুজ্জামান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।