রাজবাড়ীর পাংশায় পদ্মার চর থেকে আবজাল খাঁ (১৫) নামে এক প্রতিবন্ধী বালকের মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার সময় উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়ার গ্রামের পদ্মার চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আফজাল খা পার্শ্ববর্তী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের কাশেম খার ছেলে।
আফজাল খার বাবা কাশেম খা বলেন, গত বুধবার ২২ মার্চ বাড়ি থেকে হারিয়ে যায় আফজাল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ (২৪ মার্চ) সন্ধ্যার পর জানতে পারলাম যে পদ্মা নদীর চরে লাশ পাওয়া গেছে। এসে দেখি আমার ছেলে উলঙ্গ অবস্থায় বসে আছে কিন্তু সে মৃত।
এ বিষয়ে সহকারী সিনিয়র পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, আজ (২৪ মার্চ) সন্ধ্যার স্থানীয়রা থানায় ফোন করে বলে পদ্মার চরে একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি।





