Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পদ্মায় নৌকাডুবি: ৪৮ ঘণ্টা পর ৪ জনের মরদেহ উদ্ধার

admin • 03 Sep 2024, 11:42 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পদ্মায় নৌকাডুবি: ৪৮ ঘণ্টা পর ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পদ্মা নদীতে চর মাজার দিয়ার এলাকায় নৌকাডুবির ৪৮ ঘণ্টা পর ৪ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয় ৪ নম্বর হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য বলেন, সোমবার রাতে নিখোঁজদের মরদেহ উদ্ধারে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন স্থানীয়রা। রাত ১০টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ভোরে অপর দুইজনের মরদেহ ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশ চরের অংশে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে ওপরে আনা হয়েছে।

নিহত হলেন- স্থানীয় এনামুলের ছেলে মো. রাজু, এন্তাজুলের ছেলে মো. সবুজ, খলিলের ছেলে মোহাম্মদ আলী এবং কালামের ছেলে মো. ফারুক। নিহত চারজন চরমাঝার দিয়ার এলাকার বাসিন্দা।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে পদ্মা নদী দিয়ে একটি ছোট নৌকায় ১৬ জন যাত্রী কাজ করে বাড়ি ফিরছিলেন। পথে চর মাঝারদিয়ার ঘাটের কাছাকাছি এলে নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতার কেটে পাড়ে আসতে পারলেও চারজন নিখোঁজ হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। সোমবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযানে যোগ দেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না বলে জানায় ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।