Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পদ্মা সেতুর স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশ

admin • 19 Jan 2023, 08:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পদ্মা সেতুর স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশ

পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আগামী ২২ জানুয়ারি (রোববার) স্মারক রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস থেকে পাওয়া যাবে। প্রতিটি রৌপ্য মুদ্রার কিনতে লাগবে পাঁচ হাজার টাকা।

১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য- ১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম।

স্মারক রৌপ্য মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ এবং নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’ অর্ধ বৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। এছাড়া, স্মারক মুদ্রার পেছন ভাগে পদ্মা সেতুর একটি ছবি এবং সেতুর উপরে ‘Padma Bridge- The Symbol of national pride’ এবং নিচে ‘One Hundred Taka’ এবং মুদ্রণ সাল 2022 অর্ধ বৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বাক্সসহ স্মারক রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।