Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে হাসপাতালের সামনে নারীকে ধর্ষণ,গ্রেপ্তার ১

admin • 13 May 2024, 09:38 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে হাসপাতালের সামনে নারীকে ধর্ষণ,গ্রেপ্তার ১

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় রোববার (১২ মে) বিকেলে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তার মোজাম্মেল নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার আবসার আলীর ছেলে।

পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন ভুক্তভোগী ওই নারী তার পরিচয় বলতে পারছে না। মাসখানেক আগে দুর্ঘটনায় ওই নারীর পা ভেঙে গেলে কয়েকজন স্বেচ্ছাসেবী তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেই থেকে ওই নারী কখনো হাসপাতালে বারান্দায় আবার কখনো হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করে। গত শনিবার গভীর রাত তিনটার দিকে সুযোগ বুঝে মোজাম্মেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই নারীর চিৎকারে পাশের অ্যাম্বুলেন্স চালকরা এসে মোজাম্মেলকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত রঞ্জু আহম্মেদ বলেন, একজন মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। থানায় মামলা হয়েছে। ওই নারীকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।