Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতি, আটক ৫

admin • 03 Mar 2025, 08:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতি, আটক ৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (৩ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

 

তিনি বলেন, ডাকাতির ঘটনায় পুলিশের ৪-৫টি টিম নিয়ে রাতভর অভিযান পরিচালনা করা হয়। এদিকে রোববার সকালে ট্রাকের এক চালককে আটকের পর যাত্রীবাহী বাস থেকে আরও চারজন সহ মোট ৫ জনকে আটক সহ নগদ সাড়ে ১২ হাজার টাকা, আড়াই ভড়ি স্বর্ণ সহ ৫টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে গত ২৫ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চারটি বাস ডাকাতির সাথে চক্রটি জড়িত ছিল বলে স্বীকারোক্তি দিয়েছে।

 

উল্লেখ্য রোববার রাত একটার পরপরই তেঁতুলিয়া সদরের আজিজনগর এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে স্কুলশিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাত হানা দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।