Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

admin • 28 Aug 2023, 06:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ফারহান লাবিব (২২) নামে তরুণ এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ধনিপাড়া এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। লাবিবের বাড়ি পঞ্চগড় জেলা শহরের ইসলামবাগ এলাকায়। তিনি ওই এলাকার মোকলেছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, ফারহান লাবিব দ্রুতগতির মোটরসাইকেল রাইডার হিসেবে পরিচিত ছিলেন। মহাসড়কে পাল্লা দেওয়া, ড্রাইভ দেওয়াসহ মোটরসাইকেল নিয়ে নানা কসরত আয়ত্ত করছিলেন এই তরুণ। রোববার রাত ৮টার সময় বোদা উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন লাবিব। ফেরার পথে ধনীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সড়কের পাশে থাকা পাম্পে মোড় নেওয়ার সময় তার মোটরসাইকেলটির সাথে সংঘর্ষ হয়।

এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন লাবিব। তার মোটরসাইকেলটিরও বিভিন্ন অংশ ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তরুণ এই মোটরসাইকেল চালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লাবিবের ফেইসবুকের টাইমলাইন জুড়ে কেবল শখের বাইকের সাথে তার ছবি শেয়ার দেওয়া রয়েছে। কয়েকদিন আগে দেওয়া একটি স্ট্যাটাসে লাবিব বলেন, ‘মানুষের পরিবর্তন ও মৃত্যু কখনো বলে আসে না। ’

বোদা হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম মোটরসাইকেল ও মাইক্রোবাস সংঘর্ষে লাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।