Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, গ্রেপ্তার ৪

admin • 30 Jul 2024, 08:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, গ্রেপ্তার ৪
চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারের দাবি  সহ ৯ দফা দাবিতে পঞ্চগড়ে মিছিল ও  সংক্ষিপ্ত  সমাবেশ করেছেন  । 
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে ‘সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা।  পরে সেখান থেকে একটি মিছিল বের করলে পুলিশ তাঁদের বাধা দেয়। 
বিক্ষোভকারীরা নানান স্লোগান দিতে থাকেন। মিছিল করতে না পারলেও পুলিশের বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। 
বিক্ষোভে আসা শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে তাঁদের আন্দোলন চলবে। এতে যত বাধাই আসুক, শত বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। এ সময় বিক্ষোভ থেকে ৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) আমিরুল্লা বলেন, তাঁদের জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। সার্বিক বিষয় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।