Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

admin • 09 Dec 2023, 04:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে " জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ নারী জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর শনিবার তেঁতুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

 

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী আমিরন নেছা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা. মেহেরুন নেহার, সফল জননী নুরজাহান অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মৌসুমি আক্তার , চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সাবিনা ইয়াসমিনকে জয়িতা হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

 

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি), তেঁতুলিয়া জনাব মাহবুবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাহমুদুর রহমান ডাবলু।

 

জয়িতা সম্মাননা পাওয়া মেহেরুন নেহার বলেন, আমি ২০১১ সালের অক্টোবরে কাজিপাড়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে যোগদান করে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে স্বাভাবিক প্রসব কার্যক্রম শুরু করি। এ পর্যন্ত ৯৬৯টি ডেলিভারি সম্পন্ন করি যা সারাদেশের কমিউনিটি ক্লিনিকের মধ্যে সিএইচসিপি কর্তৃক সেরা। এতে মাতৃমৃত্যুর ঝুঁকি হ্রাসের পাশাপাশি অর্থ ব্যায়ও কমেছে। ফলে সমাজ উন্নয়নে রেখেছি অসামান্য অবদান।

বাংলাদেশের সর্ব উত্তরের প্রান্তিক জনপদ পঞ্চগড়ের তেতঁলিয়ায় এসব নারী সমাজ পরিবর্তনে অসামান্য অবদান রাখছেন বলে জানান বক্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।