Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে পাচারের সময় পিকআপসহ চা জব্দ

admin • 16 Sep 2023, 06:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে পাচারের সময় পিকআপসহ চা জব্দ

পঞ্চগড়ে উৎপাদিত চা পাচারের সময় পিকআপসহ প্রায় অর্ধশতাধিক চায়ের বস্তা জব্দ করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে চাসহ গাড়িটি জব্দ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় চা বোর্ডের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অর্ধশতাধিক বস্তা চাসহ গাড়িটি আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পিকআপের চালক। চালক পালিয়ে যাওয়ায় উৎপাদিত চা কারখানার নাম ও পাচারের স্থান জানা যায়নি।

পঞ্চগড় চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, গোয়েন্দা সংস্থাসহ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে অবগত করা হয়। পরে ঘটনাস্থলে গেলে চায়ের বস্তা ভর্তি পিকআপটি জব্দ করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানা পুলিশের কাছে চাসহ গাড়িটি হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় অর্ধশতাধিক চায়ের বস্তা জব্দ করা হয়েছে। এই ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।