Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা

admin • 04 Nov 2023, 09:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ব্যবসায় ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

 

 ( ৪ নভেম্বর ) শনিবার পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উইমেন অ্যান্ড ই-কমার্স আয়োজনে কর্মশালায় পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের একশ নারী উদ্যোক্তা অংশ নেন।

 

সাইবার সিকিউরিটির বিভিন্ন বিষয়ে সচেতনতা ও কলাকৌশল তুলে ধরেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড নালজি’র সহকারী অধ্যাপক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা।

এ সময় অন্যদের মধ্যে উইমেন অ্যান্ড ই কমার্সের নির্বাহী পরিচালক আইরিন পারভীন, পঞ্চগড়ের সফল নারী উদ্যোক্তা এমি আক্তারসহ ছোট বড় অনলাইন কেন্দ্রিক ব্যবসা করা উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণ কর্মশালায় নারী উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়।

 

ডিজিটাল প্লাটফর্মে নারী উদ্যোক্তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই আয়োজন বলে জানায় আয়োজকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।