Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে ছাত্র আন্দোলনে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

admin • 16 Jan 2025, 07:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ছাত্র আন্দোলনে শহীদ সাগরের নামে সড়কের নামকরণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগর ইসলামের (২২) নামে পঞ্চগড় সদর উপজেলার একটি সড়কের নামকরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাকলাহাট ইউনিয়নের সাতমাইল মোড়ে সড়কের নাম ফলক উন্মোচন করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। চাকলাহাট ইউনিয়নের সাতমাইল থেকে ধামের ঘাট পর্যন্ত সড়কের নতুন নাম দেওয়া হয় শহীদ সাগর স্মরণীয় রোড।

 

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর ইসলাম সহ সারা দেশের সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু দাউদ প্রধান, চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, মা সকিনা খাতুন সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ঢাকার মেরুল বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন সাগর ইসলাম। তার বাড়ি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়া পাড়া এলাকায়।

 মোস্তাকিম/ মিরর 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।