পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে ১৯ নভেম্বর (রবিবার) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে নাসিব ও উদ্যোক্তা উন্নয়ন ( হাব ) জেলা শাখার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।
পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হান্নান শেখ কেক কেটে ও দিবসটি উদযাপন করেন।
নাসিব ও উদ্যোক্তা উন্নয়ন হাবের সভাপতি মোঃ সাইফুল্যাহের সভাতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মকছুদুল কবীর, বিসিক পঞ্চগড়ের উপ- ব্যাবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ ।
পরে পঞ্চগড়ের উদ্যোক্তাদের প্রয়োজনে উদ্যোক্তা হেল্প ডেস্ক’র উদ্বোধন করা হয়।





