পঞ্চগড়ের দেবীগঞ্জে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি'র স্বেচ্ছাধীন তহবিল হতে অসহায়, বিপদ গ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক এবং বোদা ও দেবীগঞ্জ উপজেলার খামারীদের মাঝে ভেড়া ও ছাগল বিতরণ করেছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় ২ আসনের সাংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন, এম.পি।
সোমবার ( ৬ জুন) সকালে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই চেক বিতরণ করা হয়। এ সময় শতাধিক অসহায় মহিলাদের মাঝে সর্বমোট ৫লক্ষ টাকার চেক বিতরন করেন মন্ত্রী।
এর পর রেলমন্ত্রী দেবীগঞ্জ উপজেলার সাবেক ছিটমহলের ৮২ জন খামারির মাঝে ৯৩ টি ভেড়া ১০২ টি ছাগল বিনামুল্যে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী-যুবলীগের,কার্যনির্বাহী সংসদের সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কৌশিক নাহিয়ান।





